কষ্ট

পৃথিবীতে আমরা এক ভয়ংকর সময় পার করছি
একে আমরা দুর্ভিক্ষ বলতে পারবো না,
না পারবো বলতে কষ্ট।
তবে একে কোন নাম দিব।
চালের জন্য তেলের জন্য জীবন বাজী রেখে
হাহাকারের মধ্যে চলছে মানুষ।
মানবিকতা বলতে বলতে কেউ,
মুখে বুলি আওরাচ্ছে।
কারো প্রতি কারো নেই বিশ্বাস, নেই আন্তরিকতা,
ভয়ংকর একটা অবস্থা।
কেমন করে এরা খাদ্যের জন্য দৌড়ায়।
প্রশাসন এদের কি আশায় বাঁচিয়ে রাখে।
কেউ কাউকে পরোয়া করেনা
মমতা নেই, নৈতিকতা নেই,
অবিশ্বাস আর আর্তনাদে ঠাসা এ জীবন।

Leave a Reply