রূপন্তী

রূপন্তী আজকাল তোমাকে খুব মনে পরে।
ঝরে পরা ধ্রুবের মতো তুমি এসেছিলে,
ধূমকেতু হয়ে মিশে গেলে সবার মাঝে।
ব্যর্থতার কষ্টগুলো বিলীন করে
নিজের সুখগুলোকে বিলিয়ে দিয়ে,
ক্রমশ মিথ্যে হয়ে যাওয়া সুখগুলো
ঝাপটে ধরে আত্মপ্রকাশ করলে।
শিহরিত করলে অভিভূত করলে।
রূপন্তী একদণ্ড ও ভুলতে পারিনা তোমাকে।
আহ্লাদে ফেটে পরার অনুভূতি আর
কষ্ট গুলো ভেঙ্গে দেয়ার দুঃসাহস
আমি শিখেছিলাম তোমাতেই।
নিজের সুখ নিঃশেষ করে অন্যকে বিলিয়ে দেয়ায়
সে যে কি সুখ,
আমি অভিভূত।
রূপন্তী নিজের মধ্যেই আমি তোমায় ধারন করেছি।
আমার আত্মপ্রকাশটা ছিল রুগ্ন, দুর্বল,
ঘুমের জড়তা কাটিয়ে তুমি আমায়
পরিচয় করিয়েছ ভোরের সূর্যকে,
দক্ষ হাতে অকপটে মনখারাপের
খবর হীন সন্ধ্যাগুলো ভেঙ্গে দিয়েছ,
তছনছ করেছো।
তোমার অভয়ে অকপটে চোখ মেলে তাকিয়েছি,
দেখেছি প্রকৃতির অপরূপ রূপ।
রূপন্তী তোমাকে ধারন করেই
আজ আমি ও এক রূপন্তী।

Leave a Reply